বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
পুঠিয়া প্রতিনিধি: পুঠিয়া-দুর্গাপুরের সাবেক এমপি প্রয়্যত অ্যাড. নাদিম মোস্তফা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সকল ছাত্র আত্মার মাগফেরাত কামনা, শোক সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৩ টায় বানেশ্বর সরকারি ডিগ্রি কলেজ মাঠে পুঠিয়া উপজেলা বিএনপির উদ্যোগে, পুঠিয়া উপজেলা শাখার বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম মিন্টু, সভাপতিত্বে, এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, প্রয়াত নাদিম মোস্তফার সহধর্মিণী ও জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা এ্যাড. নুরুন্নাহার পারুল, বিশেষ অতিথি ছিলেন, প্রয়াত নাদিম মোস্তফার পুত্র জুলফিকার নাঈম বিস্ময়, পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক, পুঠিয়া থানা ছাত্র দলের সাবেক সভাপতি মিজানুর রহমান, পুঠিয়া থানা বিএনপির যুগ্ম-সম্পাদক ও বেলপুকুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল রাকিব, দুর্গাপুর বিএনপির আহবায়ক কামরুজ্জামান আয়নাল, বিএনপি রাজশাহী জেলা শাখা সদস্য মতিউর রহমান, বিএনপির রাজশাহী জেলা শাখা সাবেক সহ সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম, আকবর আলী বাবলু, আশরাফুল কবির বুলু, যুবদল নেতা রফিকুল ইসলাম, পুঠিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনসুর মাষ্টার, উপজেলা ছাত্রদলের আহবায়ক হুমায়ুন কবির বানেশ্বর সরকারি কলেজর সাবেক ভিপি রায়হান, বানেশ্বর বনিক সমিতির আহবায়ক ও বিএনপি নেতা মতিউর রহমান মতি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির পোলান সরকার, ছাত্র নেতা সুমন সহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মী উপস্থিত ছিলেন।