একটি দল জান্নাত দেবার নাম করে জনগণের সঙ্গে প্রতারণা করছে: চাঁদ

স্টাফ রিপোর্টার, চারঘাট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবু সাইদ চাঁদ বলেছেন, জান্নাত দেয়ার মালিক মহান আল্লাহ। অথচ একটি দল জান্নাত দেবার নাম করে এদেশের জনগণের সঙ্গে প্রতারণা করছেন। তাদের প্রতারনায় কেউ বিচলিত হবে না।
মঙ্গলবার দিনব্যাপী চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগে পথসভায় বক্তব্য দেবার সময় তিনি এ কথা বলেন।
চাঁদ বলেন, ধর্ম নিয়ে মানুষকে বিভ্রান্ত করতে একটি দল বাড়ী বাড়ী গিয়ে ভোটারদের ভুলভাল বলে বিচলিত করার চেষ্টা করছে। মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। মানুষ তাদের বিভ্রান্তি মুলক বক্তব্য প্রত্যাহার করেছে। মুসলমানদের কাছে বড় সম্পদ হলো ইসলাম ধর্ম। ইসলাম কোন দলের এজেন্ডা নয়।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন বিএনপি সরকার গঠন করলে ইনসাপ ভিত্তিতে দেশ পরিচালিত হবে। চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য ইউনিয়নে ইউনিয়নে একটি করে মিনি এম্বুলেন্স থাকবে। চিকিৎসক থাকবে। আপনাদের আর উপজেলা হাসপাতালে ছুটতে হবে না। ন্যায্য মুল্যে ঔষধ পাবেন।
এছাড়াও মাদক মুক্ত সমাজ, সন্ত্রাস, চাদাবাজি সহ মানুষের জন্য শান্তির উপজেলা করার ঘোষনা দেন বিএনপির বর্ষিয়ান নেতা চাঁদ।
এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক সাব্বির হোসেন মুকুট, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন প্রমুখ।
এসময় চাঁদ ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের পাড়া মহল্লায় গিয়ে ভোটারদের বাড়ী বাড়ী ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। চাঁদকে কাছে পেয়ে নেতাকর্মী সহ ভোটাররা জড়িয়ে ধরেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি বিপুল ভোটের ব্যবধানে চাঁদকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।


প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬ | সময়: ৪:৩১ পূর্বাহ্ণ | সুমন শেখ