সর্বশেষ সংবাদ :

বিএনপির সাথে মিশে অপকর্ম করছে আ’ লীগ

স্টাফ রিপোর্টার: বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের ছাত্রদল, যুবদলের নেতাকর্মীর ওপর রবিবার বিকেলে হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের শাস্তি ও উপজেলা বিএনপি কর্মী হত্যা মামলার আসামী বেলাল শাহর শাস্তির দাবিতে রাজশাহী প্রেসক্লাবে বুধবার সংবাদ সম্মেলন করে বাগমারা উপজেলার যুবদল ও ছাত্রদলের কর্মীরা।
তাদের মতে, রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি দলীয় পদ-পদবী ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও চরমপন্থী সন্ত্রাসীদের নিয়ে গড়ে তুলেছেন এক বিশেষ সন্ত্রাসী বাহিনী।তার গড়া এই বাহিনীকে সঙ্গে নিয়ে গত ৮ সেপ্টেম্বর রোববার বিকেলে হামিরকুৎসা ইউনিয়ন ছাত্রদল সভাপতি সুমন, সাধারন সম্পাদক কাওসার আলী, সহ অনেক যুবদলের নেতা ও কর্মীদেরকে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সংবাদ সম্মেলনে তারা আরো বলেন,হামিরকুৎসা বাজারের একটি কক্ষ ট্রাক সমিতির নাম ব্যবহার করে আ’লীগের সাবেক সংসদ সদস্য আবুল কালামের অফিস হিসেবে ব্যবহার করতো। সেখানে চাঁদাবাজি সহ সকল ধরনের অপকর্ম হত। সেখান থেকে প্রতিমাসে মাসোহারা পেতো বেলাল হোসেন শাহ।
ছাত্রদল যুবদলের নেতাকর্মী ওই অফিসে গিয়ে আ’লীগের লোকজনের ওঠাবসা এবং চাঁদাবাজি বন্ধের কথা বললে , বেলাল শাহ তার সন্ত্রাস বাহিনী নিয়ে এসে ওই অফিস বন্ধ হবেনা বলে ছাত্রদল যুবদলের নেতাকর্মীদের হুমকি দেয়।
তর্ক বিতর্কের এক পর্যায়ে বেলাল শাহ দেশীয় অস্ত্র বের করে ছাত্রদলের সাধারন সম্পাদক কাওসার কে আঘাত করে মারাত্বক জখম করে। তাকে প্রতিহতের চেষ্টা করলে বেলালের অনুসারীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ছাত্রদলের কর্মীদের ওপর হামলা করে মারাত্বক জখম করে।
ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন ও ছাত্রদল কর্মী মিম নিজের ব্যবসা প্রতিষ্ঠানে গেলে বেলাল শাহ, যুবলীগ কর্মী সোহেলসহ কয়েকজন অনুসারী মিলে মারপিট করে। তাকে ও বাজারে ব্যবসা করতে দেয়া হবেনা বলে জানিয়ে দেয়। এছাড়াও ওয়ার্ড যুবদল সভাপতি ব্যবসায়ী আনোয়ার হোসেন কে তার দোকানের ভেতরই মারধর করে আহত করে। সে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বেলাল শাহ প্রতিনিয়ত তাদের প্রাণ নাসের হুমকি দিয়ে আসছে বলে জানিয়েছেন তারা। উল্লেখ্য বেলাল শাহ স্বেচ্ছাসেবকদল নেতা আলতাফ হোসেন কে হত্যা মামলার অন্যতম আসামী।


প্রকাশিত: September 12, 2024 | সময়: 5:21 am | সুমন শেখ