সর্বশেষ সংবাদ :

নগরীর ছোটবনগ্রামে মোড়ের উপর বিপজ্জনক অবৈধ স্থাপনা

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর ছোটবনগ্রামের রাজ্জাকের মোড়ের উপর ড্রেনের উপর একটি অবৈধ স্থাপনা যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। অবিলম্বে জনস্বার্থে ড্রেনের উপর থেকে অবৈধ এই স্থাপনাটি সরিয়ে ফেলার জন্য ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
জানা যায়, নগরীর পদ্মা আবাসিক এলাকা থেকে ছোটবনগ্রামে প্রবেশের রাস্তাটি রাজ্জাকের মোড় নামে পরিচিত। এর কোনায় ড্রেনের উপরে স্লাব বসিয়ে একটি স্থাপনা নির্মাণ করা হয়েছে। আর এটি ওখানে থাকার কারণেই এক রাস্তা থেকে পাশের আরেকটি রাস্তা সম্পূর্ণ আড়াল হয়ে যায়। কোনো যানবাহন এলে তা দেখা যায় না।
ইতোমধ্যে অনেকেই ছোটখাটো দুর্ঘটনার কবলে পড়েছেন। আর যেহেতু এটি হাইওয়ে, সেখানে বড় গাড়ি চলে। সে কারণে যেকোনো সময়ে ঘটতে পারে মারাত্মক সড়ক দূর্ঘটনা।


প্রকাশিত: August 24, 2025 | সময়: 12:30 am | সুমন শেখ