, , ।
গোমস্তাপুর প্রতিনিধি: আগামী ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে পুরাতন প্রসাদপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ৭নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এ কর্মী সভায় সভাপতিত্ব করেন রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল ইসলাম সেন্টু। বিশেষ অতিথি ছিলেন ও বক্তব্য দেন রহনপুর পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন, রহনপুর পৌর বিএনপি যুগ্ম-আহবায়ক সাদিকুল ইসলাম।
অন্যদের মধ্যে ছিলেন যুবদল নেতা মাহাবুল আলম, পিয়ারুল ইসলাম সহ ওই ওয়ার্ডের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।