বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
সানশইন ডেস্ক: রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহম্মদ আল মঈন পরাগ ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে রাসিকের কর্মকর্তা-কর্মচারীগণ ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
গত বুধবার (২৮ আগস্ট) বেলা ১২টায় নগর ভবনে তাঁর দপ্তরে বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীগণ ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান কর নির্ধারক মঞ্জুরুল আলম, ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) সারোয়ার হোসেন খোকন, উপ-প্রধান কর নির্ধারক গোলাম রব্বানী রিপন, উপ-সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী, উপ-প্রধান কর নির্ধারক মিজানুর রহমান বুলেট, ব্যবসা পরিদর্শক রেজাউল করিম, ব্যবসা পরিদর্শক গোলাম রব্বানী, মোঃ শাকিল, মোঃ রায়হানুল ইসলাম, কার্যসহকারী সানারুল ইসলাম ছবি-সহ অন্যান্যরা।