বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলামকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ- কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। রোববার পুলিশের আইজিপি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। গত বছরের জুলাই মাসে তিনি গোমস্তাপুর সার্কেলে যোগদান করেন।