সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে বিডিআর বিদ্রোহে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মানব-বন্ধন

স্টাফ রিপোর্টার: বিডিআর বিদ্রোহের অভিযোগে চাকরিচ্যুত হওয়া সদস্যদের পুনর্বহালের দাবিতে রাজশাহীতে মানববন্ধন হয়েছে।

 

 

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ১০টায় রাজশাহী নগরের সাহেব-বাজার জিরো-পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করে বিডিআর কল্যাণ পরিষদ ও চাকরিচ্যুতরা।

 

 

মানববন্ধনে বক্তব্য দেন বিডিআর কল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক মোরশেদ আলী বলেন, ২০০৯ সালে তৎকালীন রাষ্ট্র ক্ষমতায় থাকা সরকারের ষড়যন্ত্রের মাধ্যমে ভারতীয় সৈন্য অনুপ্রবেশ করিয়ে পিলখানা হত্যাকান্ড ঘটিয়ে দায়ভার নিরিহ বিডিআর জোয়ানদের উপর চাপিয়ে দিয়ে সংঘঠিত মিথ্যা বিডিআর বিদ্রোহের দায়ে জেল জুলুমের অত্যচার-সহ চাকুরিচ্যুত হয়ে আসা সমস্ত বাংলাদেশ-ব্যপী ক্ষতিগ্রস্ত সকল সদস্যরা মিলে এই মানববন্ধনের মাধ্যমে আমাদের উপর জোর পূর্বক মিথ্যা ভাবে চাপিয়ে দেওয়া বিদ্রোহের কলঙ্ককে মুছে দিয়ে পুনরায় সীমান্ত বাহিনীতে নিয়ে আমাদেরকে স্বাভাবিক জীবন যাপনে ফিরিয়ে নেওয়ার জন্য আহ্বান করেন তারা।

 

তিনি আরও বলেন, দীর্ঘ ১৫ বছর যাবৎ সারা বাংলাদেশে চাকুরিচ্যুত কোনো বিডিআর সদস্য রাষ্ট্র বিরোধী, সন্ত্রাসী ও উগ্রপন্থি কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত হয়নি।


প্রকাশিত: August 22, 2024 | সময়: 1:50 pm | Daily Sunshine