সর্বশেষ সংবাদ :

সাজা শেষে ৩৭ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: বিভিন্ন সময় বিভিন্ন অপরাধে আটক হওয়া বাংলাদেশি-সহ ৬৮ জন বন্দিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপো ও জোহর রাজ্যের অভিবাসন বিভাগ।

 

আজ সোমবার (১৯ আগষ্ট) রাজ্যের অভিবাসন বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানায়।

 

বিবৃতিতে বলা হয়েছে,পেকান নেনাস অভিবাসন বিভাগের বন্দিশিবির থেকে সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআইএ-১ এবং কেএলআইএ টার্মিনাল ২ এর পাশাপাশি সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর (এলটিএএস) এর মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়। ফেরতদের মধ্যে ৩৭ বাংলাদেশি, ১৪ চীনা, ১৫ ইন্দোনেশিয়ান ও নেপালি ১ এবং ১ জন থাই নাগরিক-সহ মোট ৬৮ জন রয়েছেন।

 

বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে তাদের নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর আকাশ ও স্থলপথে নিজ খরচে তাদের দেশে ফেরত পাঠানো হয়। সেই সঙ্গে তারা যেন ফের মালয়েশিয়ায়া প্রবেশ করতে না পারে সেজন্য তাদেরকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

 

সানশাইন/ আর এক্স

প্রকাশিত: August 19, 2024 | সময়: 11:22 am | Daily Sunshine

আরও খবর