সর্বশেষ সংবাদ :

পুঠিয়ায় বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত -১২

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়ায় মসজিদের দোকান দখল নিয়ে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ। এতে উভয় পক্ষে আহত হয়েছেন ১২ জন।

 

 

গত শনিবার (১৭ আগষ্ট) দুপুর দেড়টার দিকে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

 

 

স্থানীয়দের বলেন, পুঠিয়ার রাজবাড়ী বাজারে বিএনপি নেতা ফারুক হোসেন গ্রুপ ও শাব্বির গ্রুপ মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ফারুক গ্রুপে আহত হয় ৪ জন। তারা হলেন, পাঁচআনী বাজারের আব্দুল মতিনের ছেলে বিএনপি নেতা ফারুক (৪০), এনামুল (৪৫), পুঠিয়ার এমদাদুলের ছেলে রুবেল (৩২), এবং মতিনের ছেলে ভুট্টো (৩৫)।

 

 

অপর দিকে, শাব্বির গ্রুপের ৪ জন আহত হয়েছেন। তারা হলেন, কৃষ্ণপুরের গফুরের ছেলে চান্দু (৪৫), পুঠিয়া মেডিকেল পাড়ার সাইদুরের ছেলে শাকিব (২২), সামছুর ছলে বাবু এবং গন্ডগোহালীর দেলোয়ারের ছেলে দিপ (৩২)।

 

 

এছাড়াও আহত হওয়া চার জনের নাম ঠিকানা পাওয়া যায়নি।

 

 

এ বিষয়ে পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি। থানায় অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সানশাইন/ আর এক্স


প্রকাশিত: August 18, 2024 | সময়: 11:25 am | Daily Sunshine