সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে প্রাইভেট কার থেকে দুই বস্তা দেশি অস্ত্র উদ্ধার করেছে শি/ক্ষা/র্থী/রা

স্টাফ রিপোর্টার: রাজশাহী রেলগেট এলাকায় প্রাইভেট কার থেকে দুই বস্তা দেশি দেশি অস্ত্র উদ্ধার করেছে শিক্ষার্থীরা। ঘটনার পর মোড়ে প্রতিটি মোড়ে গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছে শিক্ষার্থীরা।

 

গত শনিবার (১০ আগস্ট) রাত সাড়ে নয়টার পর থেকে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসাতে দেখা যায় শিক্ষার্থীদের।

 

প্রত্যক্ষদর্শীরা বলেন, বেশ কয়েক দিন ধরে শিক্ষার্থীরা সকাল ১০ টা থেকে রাত ১১ টা পর্যন্ত সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করে আসছিলো। কিন্তু হঠাৎই অস্ত্র উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থানে চেক পোস্ট বসিয়ে প্রত্যেকটি গাড়ি তল্লাশি করেন শিক্ষার্থীরা। এ সময় গাড়িচালক ও যাত্রীদের বিভিন্ন প্রশ্ন করতে দেখা যায় তাদের।

 

 

 

রাজশাহীর কাদিরগঞ্জ এলাকায় গাড়ি তল্লাশির সময় তাওসিফ নামের এক শিক্ষার্থী বলেন, যেহেতু পুলিশ এখনো তাদের ফেরেনি, তাই এই সুযোগে কেউ কোন ধরনের অবৈধ অস্ত্র , বা চোরাচালান না করতে পারে সেটি লক্ষ্য রাখছে তরুন ছাত্র সমাজ। এই তল্লাশি চলমান কার্যক্রমের ফলে অনেক জায়গায় মাদক ও অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হচ্ছে।

 

 

 

শিক্ষার্থী আল আমিন হোসেন বলেন, স্বাধীন দেশ, তবে একটি নিয়মের মধ্যে যাবে। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। আশা করছি পরিবেশ দ্রুত স্বাভাবিক হয়ে যাবে। এ সময়টি আইনশৃঙ্খলা ঠিক রাখার দায়িত্ব আমাদের সকলের।

 

 

 

অন্যদিকে, শিক্ষার্থীদের বেশ কয়েকটি গ্রুপ কয়েক ভাগে বিভক্ত হয়ে রাতে নগরীর বিভিন্ন সরকারি অফিস আদালত , ব্যাংক বীমা প্রতিষ্ঠান-সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয় পাহারা দিতে দেখা গিয়েছে।

 

রাজশাহীর ষষ্ঠীতলা এলাকার বাসিন্দা ইমতিয়াজ ইসলাম বলেন, শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা থেকে নিরাপত্তার কাজ নিজ কাধে তুলে নিয়েছেন। এতে করে আমাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি সাবাভিক করতে পুলিশের কোন বিকল্প নেই। তাই যত দ্রুত সম্ভব পুলিশকে কাজে ফেরাতে হবে।

 

হেতেম খা এলাকার রেজভী আহমেদ বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে দিনরাত কঠিন পরিশ্রম করছে শিক্ষার্থীরা। এরই মধ্যে বেশ অনেকবার সড়কে তাদের সঙ্গে মুখো-মুখি হয়ছি, তারা গাড়ি থামিয়ে গাড়ি তল্লাশি চালাচ্ছে। যখন গাড়িতে কোন কিছু পায়নি তখন ধন্যবাদ দিয়ে গাড়ি ছেড়ে দিচ্ছে।

 

এর আগে গত শনিবার রাত ৯ টায় রাজশাহী রেলগেট দিয়ে প্রাইভেটকারে দেশি অস্ত্র বহন করার সময় এক যুবককে আটক করে সেনবাহিনীর কাছে হস্তান্তর করে শিক্ষার্থীরা।


প্রকাশিত: August 11, 2024 | সময়: 4:38 pm | Daily Sunshine

আরও খবর