, , ।
নিজস্ব প্রতিবেদক: বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন, স্থানীয় তরুণ সমাজ, সংশ্লিষ্ট অফিস ও রেড ক্রিসেন্টের আহ্বানে সারা দিয়ে রাজশাহী নগরীর বিভিন্ন সরকারি স্থাপনা থেকে লুট হওয়া মালা-মাল অনেকেই ফেরত দিয়ে যাচ্ছেন।
আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে মানুষ লুট করা মালা-মাল ফেরত দিতে শুরু করেছেন।
বৈষম্য-বিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও রেড ক্রিসেন্টের সদস্যরা এই মালামাল গুলো লিপিবদ্ধ করে লোকজনের কাছ থেকে বুঝে নিচ্ছেন। বিশেষ করে হাইটেক পার্ক এবং সিটি করপোরেশনের মালামাল ফেরত দিচ্ছেন বেশি। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি অফিস ও স্থাপনা থেকে লুট হওয়া মালা-মাল দিচ্ছেন তারা।
ফিরত দেওয়া মালা-মালের মধ্যে রয়েছে কম্পিউটার সামগ্রী, অফিস আসবাবপত্র, ফ্যান, এসি, চেয়ার ও সোফা। জনস্বার্থে নগরীর বিভিন্ন এলাকায় হ্যান্ড মাইক নিয়ে মাইকিং করে এসব সরকারি মালামাল ফেরত দেওয়ার আহ্বান জানান স্থানীয় তরুণরা।
রাজশাহীতে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ফাহিম রাজ জানিয়েছেন, যা ঘটে গেছে তা খুবই দুঃখ জনক। তারা এগুলো কখনোই সমর্থন করেন না। তাই শুরু থেকেই এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য তাদের পক্ষ থেকে সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে।
বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের নগরীর সমন্বয়ক তাহাজ নূর আদি জানান, এসব ঘটনার পর শুরু থেকেই মানুষকে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট না করার জন্য সচেতন করা হয়েছে। কারণ এসব সম্পদ আমাদের সকলের।
তাদের ডাকে সারা দিয়ে যারা লুট হওয়া মালা-মাল ফেরত দিচ্চেন। তাদের কাউকেই কোনো হয়রানির মধ্যে পড়তে হচ্ছে না। এছাড়া তাদের পরিচয়ই গোপন রাখা হচ্ছে বলেও জানান তারা।
গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পদত্যাগের পর রাজশাহী নগর ভবন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার, হাইটেক পার্ক, স্টার সিনেপ্লেক্সসহ নগরীর সকল থানা এবং বেশ কিছু সরকারি স্থাপনায় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।