, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ অভিযান চলে নগরীর বেশ কয়েকটি স্থানে।
পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ০১ জন, রাজপাড়া থানা ০১ জন, চন্দ্রিমা থানা ০১ জন, মতিহার থানা ০২ জন, কাটাখালী থানা ০১ জন, শাহমখদুম থানা ০২ জন, কাশিয়াডাঙ্গা থানা ০১ জন ও ডিবি পুলিশ ০৩ জনকে গ্রেপ্তার করে। যার মধ্যে ২ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও অন্যান্য অপরাধে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।