, , ।
নিজস্ব প্রতিবেদক: গত (৩০ জুলাই) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নগরীর বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করেছে।
জানা যায়, রাজশাহীর থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৯ জন, রাজপাড়া থানা-১ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-২ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-২ জন ও ডিবি পুলিশ-৪ জনকে গ্রেফতার করে।
যার মধ্যে ২ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্য সহ ও অন্যান্য অপরাধে ১৪ জনকে গ্রেফতার করা হয়। এবং মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৩.৪০ গ্রাম হেরোইন, ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১ কেজি গাঁজা উদ্ধার করে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন পুলিশ।