সর্বশেষ সংবাদ :

লালপুরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে রেল লাইন দিয়ে হাঁটতে গিয়ে ঢাকা-রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আব্দুল মোমিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৭টার দিকে উপজেলার আজিমনগর রেল স্টেশন এলাকায় এঘটনা ঘটে। নিহত মোমিন উপজেলার কেশবপুর গ্রামের আকের আলী মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আব্দুল মমিন আজিমনগর রেলস্টেশন থেকে রেললাইন দিয়ে পায়ে হেঁটে গোপালপুর রেলগেটের দিকে যাচ্ছিলেন এসময় বনলতা এক্সপ্রেস ট্রেন তাকে পেছন থেকে ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজিমনগর রেলস্টেশন স্টেশন মাস্টার কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


প্রকাশিত: January 4, 2025 | সময়: 7:11 am | সুমন শেখ

আরও খবর