সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে বিভিন্ন অপরাধে আটক -২৪

নিজস্ব প্রতিবেদক: গত শনিবার (২৭ জুলাই) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গত ২৪ ঘন্টায় মাদক বিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ২৪ জনকে আটক করেন।

 

 

জানা গেছে, রাজশাহীর থানা ও ডিবি পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৬ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-৪ জন, শাহমখদুম থানা-২ জন, পবা থানা-১ জন, কর্ণহার থানা-১ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-৬ জনকে আটক করে। যার মধ্যে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৩ জনকে মাদক দ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৭ জনকে আটক করা হয়।

এবং মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৬০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা উদ্ধার করেন। গ্রেপ্তারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছেন পুলিশ।


প্রকাশিত: July 28, 2024 | সময়: 12:53 pm | Daily Sunshine