, , ।
স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহীর বাঘায় বিয়ের দুইমাস পর সাগরিকা খাতুন নামে এক স্ত্রীকে হত্যার অভিযোগে পলাতক স্বামী জারমান আলী ঘটনার দু’দিন পর আত্নহত্যা করেছে। মঙ্গলবার (১৬ জুলাই)সকালে বাড়ির পাশের একটি আম বাগান থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বাঘা থানা পুলিশের একজন মুখপাত্র জানান, গত শুক্রবার (১২ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার আড়ানী ইউনিয়নের ঝিনা গ্রামের বাসিন্দা জারমান আলীর স্ত্রী সাগরিকার রহস্যজনক মৃত্যু হয়। এই মৃত্যুর পর তাকে পাশ্ববর্তী পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসকের সন্দেহে জারমান আলীর বাবা-মা কে আটক করেন পুলিশ। এ সময় স্বামী জারমান আলী কৌশলে সেখান থেকে পালিয়ে যান।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নিহত সাগরিকার বাবা-মা সহ তাদের আত্নীয় স্বজন। অত:পর তারা মেয়ের শরীরে আঘাতের চিহৃ পাওয়ায় বাঘা থানায় যৌতুকের দায়ে সাগরিকাকে হত্যা করা হয়েছে বলে একটি অভিযোগ দায়ের করেন। এই অভিযোগে জারমানের বাবা ও মাকে প্রথম দিনই আটক করেন পুলিশ। তবে পলাতক ছিলো জারমান আলী। সর্বশেষ মঙ্গলবার সকালে স্ত্রী হত্যার দু’দিন পর বাড়ীর পাশের একটি আম বাগান থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধর করেছে পুলিশ।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আমিনুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে জারমান আলীর লাশ উদ্ধার করে রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। পোষ্টমর্টাম রিপোর্ট না আসা পর্যন্ত এ বিষয়ে কিছু পরিস্কার করে কিছু বলা যাচ্ছে না। তবে স্থানীয় ইউপি সদস্য মাসুদ রানা-সহ অত্র এলাকার লোকজন মনে করছেন, অপরাধী তার ভুল বুঝতে পারার কারনে অনুশোচনার বোধের জায়গা থেকে হয়তোবা আত্নহত্যার পথ বেছে নিতে পারেন।
উল্লেখ দুই মাস আগে নাটোরের বাগাতিপাড়া উপজেলার নওশারা গ্রামের আবদুল গাফফার আলীর মেয়ে সাগরিকার সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় বাঘার ঝিনা গ্রামের জারমান আলীর। বিয়ের পর তাদের সংসার ভালো চলছিল। তবে সম্প্রতি কোনো কারণে তাদের সম্পর্কের অবনতি হওয়ায় এলাকাবাসীকে পৃথক দুটি মরদেহ দেখতে হলো।
সানশাইন / শামি