, , ।
নিজস্ব প্রতিবেদক: গত সোমবার (১৫ জুলাই) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন অপরাধে ১৪ জনকে আটক করেন।
জানা যায়, রাজশাহীর থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-১ জন, চন্দ্রিমা থানা-২ জন, কাটাখালী থানা-২ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, এয়ারপোর্ট থানা-২ জন, কর্ণহার থানা-১ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-১ জনকে আটক করে।
যার মধ্যে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্য সহ এবং অন্যান্য অপরাধে ৪ জনকে আটক করা হয়।
এবং মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ২৭ পিস ইয়াবা, ৮০ গ্রাম গাঁজা, ৫.৩ গ্রাম হেরোইন ও ৫১ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।