, , ।
লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার লালপুর-বাঘা সড়কের জামতলা নামক স্থানে চলন্ত আটোরিক্সার পেছনে মাইক্রোবাস ধাক্কা দিলে আটোরিক্সা থেকে সিটকে পড়ে মা রুবিনা খাতুন (২৫) ও তার মেয়ে রোকেয়া খাতুন (৫) ঘটনা স্থলেই মারাগেছে। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মা-মেয়ে উপজেলার উধনপাড়া গ্রামের মাহবুল আলমের স্ত্রী ও কন্যা।
স্থানীয়রা জানায়, মাহবুল আলম ও তার স্ত্রী রুবিনা অসুস্থ মেয়ে রোকেয়াকে বাঘা হাসপাতালে ডাক্তার দেখিয়ে আটোরিক্সায় করে বাড়ি ফিরছিলেন। জামতলা মোড়ে লালপুরগামী দ্রুতগামী একটি মাইক্রোবাস আটোরিক্সার পেছনে ধাক্কা দেয়। এতে অটোরিক্সা থেকে পড়ে মা-মেয়ে দুজনেই মারায়ায়।
লালপুর থানার ওসি নাছিম আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাইক্রোবাসটি আটক করা হয়েছে এবং মা-মেয়ের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।