, , ।
লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে তিন ইমো হ্যাকারকে মাদক সহ আটক করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত ৬টি স্মার্ট ফোন, ৪টি বাটন ফোন, ২৩টি সিমকার্ড এবং ১৯ পিচ ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ২৩ অক্টোবর রাত দেড়টার দিকে উপজেলার পানসিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলো, পানসিপাড়া গ্রামের সোলেমান প্রামানিকের ছেলে নাজমুল, (২২), বাচ্চু মন্ডলের ছেলে বায়েজিদ (২০) ও নওপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে সাইফুল (২২)। এ ব্যাপারে লালপুর থানায় মামলা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আটককৃতরা প্রযুক্তি ব্যবহার করে মোবাইলে প্রতারণার মাধ্যমে দীর্ঘদিন ধরে প্রবাসী সহ ও বিভিন্ন পেশার মানুষের টাকা হাতিয়ে নিচ্ছিল।