নগরীতে দুই দিনব্যাপি উশু প্রতিযোগিতার উদ্বোধন

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে দুই দিনব্যাপি জেলা (স্থানীয়) উশু প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ জিয়া হাসান আজাদ হিমেল। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, সভাপতি ওয়াহেদুন নবী, জেলা উশু সমিতির যুগ্ম সদস্য সচিব এবিএম এমদাদুল হক, এবং বিশিষ্ট ব্যবসায়ী শাহিনুর রহমান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সদস্য সচিব জেলা উশু সমিতি রাজশাহীর শরিফুল ইসলাম। প্রতিযোগিতায় ১৮ টি ক্লাব অংশগ্রহণ করে। আজ শনিবার সমাপনী অনুাষ্ঠত হবে।


প্রকাশিত: জুন ২৯, ২০২৪ | সময়: ৫:৪৮ পূর্বাহ্ণ | সুমন শেখ