চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের বাজেট ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। বাজেট আলোচনা অনুষ্ঠানে এ বছর উপজেলার আয় ৬ কোটি ১৩ লাখ ৭৪ হাজার টাকা। এতে ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৬ লাখ ৫ হাজার ১১৬ টাকা। উদ্বৃত্ত রাখা হয়েছে ৭ লাখ ৬৮ হাজার ৮৮৪ টাকা। সরকারি উন্নয়ন তহবিল থেকে আয় ও ব্যয় দেখানো হয়েছে ৮ কোটি ৮০ লাখ ১০ হাজার ৫০০ টাকা। বাজেট ঘোষণা করেন সদর উপজেলা নিবার্হী অফিসার তাছমিনা খাতুন।
এসময় ছিলেন উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, সদর মডেল থানার ওসি মেহেদী হাসান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তসিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার সহ উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা।


প্রকাশিত: জুন ২৫, ২০২৪ | সময়: ৫:০২ পূর্বাহ্ণ | সুমন শেখ