সর্বশেষ সংবাদ :

মোহনপুর মহিলা ডিগ্রী কলেজে বিদায় বরণ অনুষ্ঠিত

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর মহিলা ডিগ্রী কলেজে বিদায় বরণ ও সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গভর্নিং বডির সভাপতি সুলতান আলীর সভাপতিত্বে প্রভাষক সাঈদুর রহমান সাজুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী -৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দিকা, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান বিন বেল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা বেগম সহ উক্ত কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।


প্রকাশিত: June 14, 2024 | সময়: 4:59 am | সুমন শেখ