সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪, মাদকদ্রব্য উদ্ধার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৩ জন, রাজপাড় থানা-১ জন, চন্দ্রিমা থানা-২ জন, কাটাখালী থানা-১০ জন, বেলপুকুর থানা-২ জন, কর্ণহার থানা-১ জন ও ডিবি পুলিশ-৩ জনকে গ্রেপ্তার করে।
যার মধ্যে ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৯ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ২৬০ গ্রাম গাঁজা, ১০ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


প্রকাশিত: June 10, 2024 | সময়: 5:56 am | সুমন শেখ