বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রির্পোটার: মোহনপুর: তীব্র গরমে দেশব্যাপী চলছে হিট অ্যালার্ট। গরমে নাভিশ্বাস খেটে খাওয়া মানুষের। নিন্ম আয়ের মানুষের এ গরম থেকে কিছুটা স্বস্তি এনে দিতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালর উদ্যোগে।
মোহনপুর উপজেলা গেটের সামনে তীব্র গরমে তৃষ্ণার্ত মানুষকে সুপেয় খাবার পানি, শরবত, ছাতা, খাবার স্যালাইন বিনামূল্যে বিতরণ করে।
জেলা পরিষদ সদস্য-৪ দিলীপ কুমার সরকারতপন জানান, চেয়ারম্যান মহোদয়ের উদ্যোগে বিনমূল্যে শরবত সরবরাহ করছি সাধারণ মানুষের জন্য। এত গরমে যারা জীবিকার তাগিদে কর্মস্থলে বের হয়েছেন, তাদের কথা চিন্তা করেই এ উদ্যোগ।
এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন বিন বেল্লা, ইউপি সদস্য মোস্তফা কামাল পাপুল, খালেদা বেগম, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল জলিল মোল্লা, প্রভাষক সেলিম রেজা প্রমুখ।