, , ।
চারঘাট প্রতিনিধি:
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপে রাজশাহীর চারঘাটে ২৪০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক কাজী মাহমুদুল হাসান মামুন। বুধবার রাতে বেসরকারী ভাবে ফলাফলে মামুনকে বিজয়ী ঘোষনা করা হয়।
নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, চারঘাট উপজেলায় ৬৩ ভোট কেন্দ্রের ফলাফল এর ভিত্তিতে কাজী মাহমুদুল হাসান মামুন (মোটর সাইকেল) প্রতীক পেয়েছেন ৩২ হাজার ২৮১। তার নিকটতম প্রতিদন্দী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব ফকরুল ইসলাম (আনারস) প্রতীক পেয়েছেন ৩২ হাজার ৪১। প্রাপ্ত ভোটের ব্যবধানে উপজেলা পরিষদের চেয়ারে বসলেন তরুন নেতা মামুন। ফলাফল ঘোষনার পরে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় মামুন বলেন, এ বিজয় চারঘাটের গনমানুষের বিজয়। এ বিজয় সাধারন জনতার বিজয়। মানুষ তাদের সন্তানকে চিনতে ভুল করেনি। আগামী ৫ বছর মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে দিতে চাই।
সানশাইন/সোহরাব