বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
প্রেমতলী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে বজ্রপাতে সুন্দরী বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার ৬ নং মাটিকাটা ইউনিয়নের সুশানড্যাং এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে। মৃত গৃহবধূ সুশানড্যাং এলাকার রেজাউল করিমের স্ত্রী।
এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে হঠাৎ বৃষ্টি শুরু হয় এসময় ওই গৃহবধূ মাঠের গরু নিতে যাওয়ার সময় প্রচন্ড শব্দ করে বিদ্যুৎ চমকালে তিনি বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে উপজেল নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, এখনো আমার নিকট এধরনের সংবাদ নেই। পরিবারের পক্ষ থেকে আবেদন করলে আর্থিক সাহায্য দেয়া যেতে পারে।
গৃহবধূর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।