সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে মাদকসহ গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা ডিবি পুলিশের পৃথক অভিযানে মাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে। রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলায় এ অভিযান চালানো হয়।
মঙ্গলবার দুপুরে চারঘাট চক মোক্তারপুর গ্রামে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। এসময় মাদক ব্যবসায়ী সাদ্দাম হোসেন (২২), লালন (৩৫) ও হৃদয় হোসেনকে (২২) গ্রেপ্তার করে। তাদের সবার বাড়ি চারঘাট উপজেলার চক মোক্তারপুর এলাকায়।
অপরদিকে, গত সোমবার বিকেলে বাঘা থানার আশরাফপুর গ্রামে একটি আম বাগানের ভিতর ডিবি পুলিশের এসঅই আব্দুস সামাদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি টিম।
মাদক ব্যবসায়ী শারিফুল ইসলামকে (৩১) গ্রেপ্তার করা হয়। তার বাড়ি উপজেলার পুকুড়িয়া গ্রামে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।


প্রকাশিত: May 1, 2024 | সময়: 4:12 am | সুমন শেখ