সর্বশেষ সংবাদ :

বাঘায় র‌্যাবের হাতে অস্ত্র-গুলিসহ রতন আটক

স্টাফ রিপোর্টার, বাঘা :
রাজশাহীর বাঘায় র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল, বুধবার(২০ মার্চ )রাত ৮ টার দিকে বাঘা উপজেলার হেলালপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করে বিদেশী পিস্তল-০১টি, ম্যাগজিন-০১টি, গুলি-০২ রাউন্ডসহ মোঃ রতন (৩০) আলী নামে একজনকে গ্রেপ্তার করেছে। সে রাজশাহীর চারঘাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত রেকাত আলীর ছেলে বলে জানা গেছে।

 

রাজশাহী র‌্যাব-৫, এর কোম্পানী কমান্ডারের কার্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিত মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়, ধৃত আসামী তার পরিহিত ট্রাউজার প্যান্টের সাথে কোমরের সামনের দিকে খাকী ও লাল রংয়ের কসটেপ দ্বারা পেঁচিয়ে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় এই অবৈধ পিস্তল ও গুলি বহন করছিল। তার বিরুদ্ধে বাঘা থানায় একটি অস্ত্র মামলা রজ্জু করা হয়েছে।

 

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আমিনুল ইসলাম জানান,বৃহসপতিবার সকালে রাজশাহী র‌্যাব কর্তৃক একটি মামলা পেয়ে আসামী মোঃ রতন আলীকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

 


প্রকাশিত: March 22, 2024 | সময়: 10:10 pm | Daily Sunshine

আরও খবর