সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটের ট্রাক্টরের ধাক্কায় আইনজীবীর স্ত্রী নিহত

জয়পুরহাট প্রতিনিধি : 
জয়পুরহাটে বাড়ির পাশে কাঁঠাল গাছের পাতা পাড়ার সময় দ্রুতগামী একটি ট্রাক্টরের (মেসির)ধাক্কায় শেফালী বেগম (৫৪) নামে এক আইনজীবীর স্ত্রী ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন।

বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে জেলার জয়পুরহাট সদর উপজেলার ভাদসা – দিওর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও নিহতির পরিবার সূত্রে জানা গেছে , ওই সময় শেফালী বেগম নিজ বাড়ি সংলগ্ন সড়কের পাশে দাঁড়িয়ে লগি দিয়ে ছাগলের খাবারের জন্য কাঁঠাল গাছের পাতা পাড়ছিলেন ।

নিহত শেফালী বেগম জেলার জয়পুরহাট সদর উপজেলার দিওর গ্রামের আইনজীবী- অ্যাডভোকেট আলাউদ্দিনের উকিলের স্ত্রী।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বুধবার দুপুরে শেফালী বেগম নিজ বাড়ির পাশে সড়কের ধারে কাঁঠাল গাছের পাতা পাড়ার সময় দ্রুতগামী একটি ট্রাক্টর (স্থানীয় ভাবে এই ট্রাক্টরকে মেসি বলে) নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ওই ট্রাক্টরের চালক ট্রাক্টর ফেলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি তবে ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।

সানশাইন / শামি


প্রকাশিত: February 28, 2024 | সময়: 6:47 pm | Daily Sunshine