সর্বশেষ সংবাদ :

ওয়েব ফাউন্ডেশন এর উদ্যোগে মহাদেবপুরে ৩ শত অসহায় শীতার্তকে শীতবস্ত্র বিতরণ

মহাদেবপুর প্রতিনিধি ঃ

মহাদেবপুর ওয়েব ফাউন্ডেশন এর সভাপতি ও সাংবাদিক লিয়াকত আলী বাবলুর উদ্যোগে ৩ শ জন অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী, দলিত, হরিজন , আদিবাসী, মালী, রাজবংশী , মসজিদের ইমাম, এতিম সহ পিছিয়ে পড়া অসহায় শীতার্ত ৩ শত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহাগ ১০ টি শীতবস্ত্র সহযোগিতা করেছেন । বাঁকি ২৯০ টি শীতবস্ত্র নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন ব্যাংক, চাউল কল মালিক কয়েকজন দানবীর এবং সাংবাদিক লিয়াকত আলীর নিজস্ব অর্থায়নে এসব শীতবস্ত্র সংগ্রহ করে বিভিন্ন অসহায় শীতার্তদের ডেরাই ডেরাই গিয়ে গত ১৫ দিন ধরে এ সকল শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

শীতবস্ত্র বিতরণ কালে ওয়েব ফাউন্ডেশন মহাদেবপুর উপজেলা নেটওয়ার্ক কমিটির যে সকল সদস্য অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে উন্নতম ফজলুলহক ইমন, সাহিদা মেম্বার ,মাসুদ রানা, মর্জিনা মেম্বার ,জুলকার মেম্বার ,সাধারণ সম্পাদক শংকর রবিদাস , বাচ্চু পাহান, হামিদুর রহমান পঞ্চমী রবিদাস, প্রতিমা পাহান,জায়েদা বেগম প্রমূখ।

সানশাইন / শামি


প্রকাশিত: January 22, 2024 | সময়: 7:54 pm | Daily Sunshine