সর্বশেষ সংবাদ :

প্রজন্মকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা হবে: অবঃ কর্নেল আজাদ

টাঙ্গাইল প্রতিনিধি: আগামীদিনে বাংলাদেশ কে এগিয়ে নিতে তরুণ তরুণীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করলেই দেশের উন্নয়ন ও দেশের মানুষের ভ্যাগ্যের পরিবর্তন ঘটবে বলে জানিয়েছেন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের স্বতন্ত্র তালা প্রতীকের এমপি প্রার্থী বাংলাদেশ সেনানবাহিনীর অবসরপ্রাপ্ত লে: কর্নেল আসাদুল ইসলাম আজাদ।
তিনি শনিবার ২৪ জানুয়ারি বিকেলে টাঙ্গাইলের মধুপুর পৌরসভার বোয়ালী ও আকাশী দামপাড়া এলাকায় ভোটাদের সাথে গণসংযোগ করে ভোট প্রার্থনা করেন। এসময় তিনি মধুপুর ধনবাড়ী উপজেলার বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
গণসংযোগকালে ভোটারদের উদ্দ্যেশে তিনি আরোও বলেন, মধুপুর-ধনবাড়ী দুই উপজেলায় তরুণ যুবক-যুবতীদের বেকার সমস্যা নিরসনে টেকিনক্যাল কলেজ প্রতিষ্ঠিত করে বিভিন্ন ধরণের টেকনিক্যাল প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তাই আগামী নির্বাচনে তালা প্রতীকে ভোট প্রার্থণা করে বলেন, জনগণের উন্নয়নে তালা প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছি। সুষ্ঠ ও শান্তি পূর্ণ নির্বাচন প্রত্যাশা করছি প্রশাসন সহ নির্বাচন কমিশনের কাছে। তবে, আমি যদি এমপি হতে পারি তাহলে মধুপুর ধনবাড়ীর জনগণের সকল সমস্যা সমাধানে পদক্ষেপ নেয়া হবে।
এসময় তার কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: January 26, 2026 | সময়: 4:54 am | সুমন শেখ

আরও খবর