সর্বশেষ সংবাদ :

চাঁ’নবাবগঞ্জে চেম্বারের সভায় হট্টোগোল তোপে সভাপতি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের বার্ষিক সাধারণ সভায় সভাপতির বিভিন্ন অনিয়ম, সদস্যদের খাবার দিতে না পারা ও সহযোগী ৬৪ জন সহযোগী সদস্য দাওয়াত না দেওয়ায় সদস্যদের তোপের মুখে পড়েছেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। শনিবার দুপুরে চেম্বার ভবনের সম্মেলন কক্ষে সদস্যদের তোপের মুখে পড়েন।
এ পযায়ে সভাপতি সদস্যদের সব প্রশ্নের উত্তর না দিয়ে নিচে নিজের রুমে চলে যান। এছাড়াও চেম্বারের সাধারণ ও সহযোগী সদস্যরা সভা শেষে খাবার না পেয়ে বিক্ষোভ করেন।
এব্যাপারে চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ অভিযোগ অস্বীকার করে বলেন, যারা নির্বাচনে পরাজিত হয়েছেন তারা সভায় বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করেছে মাত্র।


প্রকাশিত: December 25, 2023 | সময়: 4:34 am | সুমন শেখ

আরও খবর