সর্বশেষ সংবাদ :

সনাতন ধর্মাবলম্বীদের বিজয়া দশমীর শুভেচ্ছা জানালেন রাসিক মেয়র

স্টাফ রিপোর্টার : বাঙালি হিন্দুদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৩ শুভ বিজয়া দশমীর মাধ্যমে শেষ হলো। মঙ্গলবার রাতে রাজশাহী মহানগরীর ফায়ার সার্ভিস মোড়ে দাঁড়িয়ে সনাতন ধর্মাবলম্বীদের বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন।
এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নিজ নিজ জায়গা থেকে আত্মনিয়োগ করার আহবান জানান রাসিক মেয়র জনাব এএইচ এম খায়রুজ্জামান লিটন।


প্রকাশিত: October 25, 2023 | সময়: 6:39 am | সুমন শেখ