বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: নগরীতে মিজান ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিটেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে নগরীর উপশহর মোড়ে এ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিটেশন সেন্টারের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, মিজান ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিটেশন সেন্টারের ফিজিওথেরাপিস্ট ডা. মিজানুর রহমান (পিটি)। দৈনিক সানশাইনের ব্যবস্থাপনা সম্পাদক ইউনুস আলী, শাহ মখদুম কলেজের শিক্ষক মাসুদ রানা, জার্জিস আলী, নজরুল ইসলাম প্রমুখ।
মিজান ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিটেশন সেন্টারে বাথ ব্যাথা, প্যারালাইসিস রোগিদের চিকিৎসা প্রদান করা হয়। নগরীর উপশহর মোড়ে দৈনিক সানশাইন পত্রিকার নিচ তলায় মিজান ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিটেশন সেন্টারটি অবস্থিত।