সর্বশেষ সংবাদ :

বাঘায় গাঁজাসহ একজন আটক

স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘা সীমান্ত এলাকায় গাঁজা সহ রিপন নামে এক মাদক ব্যাসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার ভোর রাতে উপজেলার আলাইপুর এলাকার একটি পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।
বাঘা থানা পুলিশের সূত্র জানায়, উপজেলার সীমান্তবর্তী আলাইপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে রিপন (৩০) পুলিশের চোখ ফাঁকি দিয়ে সম্প্রতি মাদক ব্যবসায় সম্পৃক্ত হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে তার পেছনে সোর্স নিয়োগ করা হয়।
সোর্সের তথ্য মোতাবেক রোববার ভোর রাতে রিপন তার বাড়ি থেকে পাকা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পুলিশ তার শরীর তল্লাশী করে। তার সার্টের পকেট থেকে ৪৫০ গ্রাম গাঁজা বেরিয়ে পড়ে।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম জানান, আটক আসামী ঐ গাঁজা গুলো একব্যক্তির কাছে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু ক্রেতার কাছে পৌঁছার পূর্বেই পুলিশ খবর পেয়ে তাকে আটক করে। আটক রিপনকে রোববার সকাল সাড়ে ১১ টায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


প্রকাশিত: August 28, 2023 | সময়: 4:50 am | সুমন শেখ

আরও খবর