সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে সন্তানকে শাসন করা নিয়ে দ্বন্দ্বে গৃহবধূর আত্মহত্যা

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে শিশু সন্তানকে শাসন করায় স্বামীর বকুনী সহ্য করতে না পেরে সুমনা সরকার (২১) নামে এক গৃহবধূ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার সকালে উপজেলার জোয়াড়ী গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সুমনা সরকার জোয়াড়ী গ্রামের রিপন সরকারের স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, রোববার রাতে সুমনা তার শিশু সন্তানকে (৩) রাগের বশবর্তী হয়ে চড়-থাপ্পড় মারেন। বিষয়টি দেখে তার স্বামী তাকে বকাঝকা করেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে রাতের যে কোন সুমনা ঘরের তীরের সঙ্গে ওড়না বেঁধে গলায় ফাঁস নেয়। সোমবার সকালে ঘুম থেকে জেগে রিপন তার স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।


প্রকাশিত: August 15, 2023 | সময়: 5:12 am | সুমন শেখ

আরও খবর