বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
তাড়াশ প্রতিনিধ: তাড়াশ উপজেলার মান্নান নগর ও মহিষলুটি বাজারের মধ্যে হাইওয়ের ৭ নং ব্রিজের সামনে এলাকার পাশ থেকে শুক্রবার সকাল ৮ টার দিকে পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করেছে পুশি।
পুলিশ জানায়, সকালে মান্নান নগর এলাকা থেকে ফোনে একজন থানায় খবর দেন, হাইওয়ের পাশে একটি লাশ পড়ে আছে। খবর পেয়ে তাড়াশ থানার পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহতের পরনে কালো সিটের লুঙ্গি, গায়ে হলুদ রঙের জামা ও মুখে কাঁচাপাকা ছোট ছোট দাড়ি আছে, কোমরে গামছা বাঁধা। এটি আত্মহত্যা, না হত্যা কিছুই বলতে পারছে না পুলিশ।
তাড়াশ থানার ইনচার্জ পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পস্ততি চলছে। রিপোর্ট পেলে বলা যাবে এটি আত্মহত্যা না হত্যা করা হয়েছে।