বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার,বাঘা : গত ১৭ জুলাই রাজশাহীর বাঘায় অনুষ্ঠিত হয়েছে নারী ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। এবারের নির্বাচনে আওয়ামীলীগ সমর্থীত দু’জন প্রার্থী ছিলো। এরমধ্যে ফাতেমা খাতুন লতা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী। অপরজন রিনা খাতুন তার কোন দলীয় পদ ছিলনা। সঙ্গত কারনে রাজনৈতিক পদধারী দলীয় নেতাদের লতার পক্ষে ভোট চাওয়ার কথা এবং তিনি নির্বাচিতও হয়েছেন। তবে বাঁধ সেজেছে ৫ জন আ’লীগ নেতার ভোট প্রদানের কেন্দ্র “বাঘা ফাজিল মাদ্রাসা ’’ নিয়ে। সেখানে প্রথম হয়েছে রিনা খাতুন। ফলে এ বিষয়টি সকলের দৃষ্টি গোচর হয়েছে। অনেকেই এ খবরটি শুনে তিব্র প্রতিবাদ সহ নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয় ভোটার ও সাধারণ লোকজনের সাথে কথা বললে জানা গেছে, মাত্র ৯ মাস মেয়াদি এই ভোট। এ কারণে এবার প্রার্থীদের মাইকিং এর বাইরে বিশেষ করে পোষ্টার, লিফলেট,হ্যান্ডবিল এবং প্রচার প্রচারণা ছিল খুবই কম। নানা কারনে ভোটারদের উপস্থিতিও ছিল একে বারে নগন্য। তাবে ফাতেমা খাতুন লতা মহিলা আওয়ামী লীগের উপজেলা সভাপতি হওয়ার সুবাদে তার পক্ষে দলীয় নেতা-কর্মী সহ মহিলা আ’লীগের নারীরা ব্যাপক প্রচার-প্রচারনা চালিয়েছেন। এ কারণে তিনি বিজয়ের মালা পরতে সক্ষম হয়েছে। কিন্তু বাধ সেজেছে , বাঘা সদরে অবস্থিত বাঘা ফাজিল মাদ্রসা কেন্দ্র নিয়ে ।
খোঁজ নিয়ে জানা গেছে, এই কেন্দ্রে ভোট দিয়েছেন বাঘা উপজেলা আ’লীগের সিনিয়র সদস্য রাবির সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ আবুবক্কর সিদ্দিক, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, সাবেক অপর এক যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন, বাঘা পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন ও বাঘা পৌর কাউন্সিলর আব্দুল মমিন। খোঁজ নিয়ে জানা গেছে, এই কেন্দ্রে ফাতেমা খাতুন লতা কলস মার্কায় ভোট পেয়েছেন মাত্র ১১১ টি। প্রক্ষান্তরে রিনা খাতুন ফুটবল প্রতীকে ভোট পেয়েছেন ২৪১ টি।
এ বিষয়ে বাঘা উপজেলা আ’লীগের তৃণমুল নেতারা আক্ষেপ করে বলেন, এসব নেতারা রাজনীতি করে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বানিজ্য-সহ নানা সুযোগ-সুবিধা ও বিভিন্ন প্রকার ফাইদা নিলেও কাজের বেলায় ফাঁকি। অনেক সময় তাদের পরিবারের ভোটও অন্য ব্যালটে গেছে এ রকম নজির রয়েছে। উদাহারণ স্বরুপ গত পৌর নির্বাচনে ঐ কেন্দ্রে শাহিনুর রহমান পিন্টু নৌকা প্রতীকে ভোট পেয়ে ছিলেন ৪০৭ টা । প্রক্ষান্তরে বিদ্রহী প্রার্থী আক্কাছ আলী জগ প্রতীকে পেয়েছিলেন ৬৪৬ ভোট । এসব কারণে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখন তৃণমুল আওয়ামীলীগ নেতা-কর্মীদের দৃষ্টি ঐ কেন্দ্রের দিকে। তারা এ বিষয়ে দলের হাই কমান্ডের সু-দৃষ্টি কামনা করেছেন।