বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রিয় কমিটির শীর্ষ দুটি পদে দায়িত্ব পেয়েছেন রাজশাহী রেলওয়ের শ্রমিক লীগের দুই নেতা। গতকাল মঙ্গলবার তারা ঢাকায় কেন্দ্রিয় কমিটির দফতরে উপস্থিত হয়ে দায়িত্ব গ্রহণ করেন।
এরা হলেন, রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ নেতা শুভ্রকান্তি ধর বিজয় ও মো. মেহেদী হাসান। এরমধ্যে শুভ্রকান্তি ধর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি আগে সহ সভাপতি ছিলেন। এছাড়া মেহেদী হাসান কেন্দ্রিয় কমিটির অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে যোগ দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায় নির্ধারিত পদে দায়িত্ব পালনকালে অবসর গ্রহণ করায় তাদের পদে রাজশাহীর দুই নেতা স্থলাভিষিক্ত হলেন। তারা ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন।