বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী এলাকা থেকে ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটককৃত ব্যক্তি হলো সিরাজগঞ্জে পিপুল বাড়িয়া বাজার এলাকার সামিদুল ইসলামের ছেলে মোঃ শামীম (১৯)। তবে শামীম গাজীপুরের টেকনোগোপাড়ার বাসিন্দা।
শনিবার দুপুরে গোদাগাড়ী হতে আমনুরাগামী সড়কের রসুনদীঘি সাধুর মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোদাগাড়ী হতে আমনুরাগামী সড়কের রসুনদীঘি সাধুর মোড়ে অভিযান চালায়। অভিযানকালে ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলিসহ শামীমকে আটক করা হয়।
ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আটক শমীম সিরাজগঞ্জের বাসিন্দা। গত তিন চার মাস ধরে রাজশাহীতে অবস্থান করে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়। এমন তথ্যের ভিত্তিতে আমনুরা- গোদাগাড়ী মহাসড়কে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় গোদাগাড়ী থানায় মামলা করা হয়েছে।
সানশাইন/সোহরাব