সর্বশেষ সংবাদ :

রাবিতে অনাকাঙ্খিত ঘটনা তদন্তে কমিটি গঠন

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সংঘটিত অনাকাঙ্খিত ঘটনার পূর্বাপর তথ্য উৎঘাটন এবং দায়ী ব্যক্তিদের বিষয়ে ব্যবস্থা গ্রহণের সুপারিশ প্রদানের জন্য প্রফেসর মো. রেজাউল করিম-২কে (প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগ) আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার কমিটির অপর সদস্যরা হচ্ছেন প্রফেসর গোলাম ছাদিক (ফার্মেসী বিভাগ), প্রফেসর আসাদুল হক (ম্যাটেরিয়ালস্ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ), প্রফেসর আরিফুল ইসলাম (দর্শন বিভাগ) ও প্রফেসর এ নাঈম ফারুকী (ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগ)। তদন্ত কমিটিকে ১০ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন প্রদান করতে বলা হয়েছে।


প্রকাশিত: July 29, 2026 | সময়: 3:57 am | সুমন শেখ