, , ।
মহাদেবপুর প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে সফাপুর ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মো. আব্দুস ছালাম সভাপতি ও জিয়াউল হক কালামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সোমবার দুপুরে পাহাড়পুর স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আ.লীগের সভাপতি মো. ছলিম উদ্দীন তরফদার সেলিম এম.পি।
সফাপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি আবু খায়ের মো. আখতারুজ্জামান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সহ-সভাপতি মো. শাকিল আহম্মেদ বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাভেদ জাহাঙ্গীর সোহেল, সাংগঠনিক সম্পাদক মো.তাইজুল ইসলাম তোতা, জেলা পরিষদ সদস্য মো. গোলাম নূরাণী আলাল, জেলা আ.লীগের সদস্য অজিত কুমার মন্ডল। ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. সেকেন্দার আলী শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যন (মহিলা)রাবেয়া রহমান পলি, উপজেলা আ.লীগের সহ-সভাপতি বদিউজ্জামান বদি, বাবুল ব্যানার্জী, ডা. মজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ, স.ম জাহাঙ্গীর আলম তোতা, হাফিজুর রহমান বকুল, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন মন্ডল, সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, হাতুড় ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি মো. মোশারফ হোসেন প্রমূখ। শেষে ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক গোপন ভোটের মাধ্যমে মো. আব্দুস ছালামকে সভাপতি, জিয়াউল হক কালামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্য বিশিষ্ট্য সফাপুর ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়।
সানশাইন/টিএ