সর্বশেষ সংবাদ :

প্রথম সফরে থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উ/প/দে/ষ্টা

নিজস্ব প্রতিবেদক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে আগামী ৩ সেপ্টেম্বর থাইল্যান্ড যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র গেছে, প্রধান উপদেষ্টার সফরকে সামনে রেখে সম্প্রতি থাইল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত ফাইয়াজ মুর্শেদ কাজীকে জরুরি ভিত্তিতে ব্যাংককে পাঠানো হয়েছে। তিনি আজ ব্যাংকক পৌঁছেছেন।

 

আগামী ২-৪ সেপ্টেম্বর ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সাত–জাতির আঞ্চলিক জোট বিমসটেকের (বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতার জোট) ষষ্ঠ শীর্ষ সম্মেলনে ভারত-সহ জোটের সব সদস্য শীর্ষ নেতারা যোগ দিচ্ছেন।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূস ৩ সেপ্টেম্বর ব্যাংককের উদ্দেশে রওনা দেবেন এবং ৫ সেপ্টেম্বর দেশে ফিরবেন। ৪ সেপ্টেম্বর তিনি বিমসটেক শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখবেন। শীর্ষ সম্মেলনের মধ্যে দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সৌজন্য সাক্ষাত করার সম্ভাবনা রয়েছে।

সানশাইন/ আর এক্স


প্রকাশিত: August 21, 2024 | সময়: 10:06 am | Daily Sunshine