সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে প্রায় ৫০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর শিরোইল বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার দুলালপুর গ্রামের সোহেল রানা (৩২) ও একই গ্রামের মো. মনির (৩৯)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এতথ্য জানিয়েছেন।
কর্নেল রিয়াজ শহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বাসস্ট্যান্ড এলাকায় অভিযানে যায় র‌্যাব সদস্যরা। এ সময় একজন কৌশলে পালিয়ে গেলেও দুজনকে দুটি কাগজের কার্টুনসহ আটক করা হয়। এই কার্টুন দুটিতে পাওয়া যায় ৪৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা।
তিনি আরও জানান, এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।


প্রকাশিত: December 13, 2022 | সময়: 5:49 am | সুমন শেখ

আরও খবর