, , ।
নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় অতিরিক্ত দামে বিক্রি করায় এক হাজার লিটার পেট্রোল ডিজেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার ২৪ এপ্রিল দুপুরে নলডাঙ্গা উপজেলার ব্রক্ষপুর ইউনিয়নের পীরগাছা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেসার্স আফরোজা এন্টারপ্রাইজে ৫০০ লিটার পেট্রোল ও ৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত জ্বালানি তেল সরকারি মূল্যে বিক্রি করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় দেয়া হয়। অতিরিক্ত দামে পেট্রোল ও ডিজেল বিক্রি করার অপরাধে আফরোজা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মুকুল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন, নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার ভূমি আশিকুর রহমান। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জানান, দেশ ও মানুষের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।