সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ীতে দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলা ক্যাম্পাস থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের ফিরোজ চত্ত্বর প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. জানে আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সুধিজন উপস্থিত ছিলেন।
মেলা উদ্বোধনের পর অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরকারি প্রতিষ্ঠান, বেসরকারী প্রতিষ্ঠান, কলেজ ও মাধ্যমিক এই চারটি ক্যাটাগরিতে মোট ৪৬ টি স্টল অংশ গ্রহণ করেছে। পরে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই মেলার সমাপ্ত হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জানে আলম জানান।


প্রকাশিত: November 9, 2022 | সময়: 5:40 am | সুমন শেখ