সর্বশেষ সংবাদ :

মহাদেবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ

মহাদেবপুর প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪০০ জন সুফলভোগির মাঝে ভেড়া ও ভেড়ার গৃহ নির্মাণের উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদন।

 

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মোঃ আব্দুল মালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রাণীসম্পদ অফিসার কৃষিবিদ মোঃ মহির উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার মন্ডল, চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র প্রমুখ।

 

 

আলোচনা সভা শেষে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৪০০ জন সুফলভোগীদের মাঝে ৮০০টি ভেড়া ও ভেড়ার গৃহ নির্মানের উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

 

 

 

সানশাইন/টিএ


প্রকাশিত: October 31, 2022 | সময়: 9:32 pm | Daily Sunshine