সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে ৩০ ভরি স্বর্ণের বারসহ যুবক আটক

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে প্রায় ৩০ ভরি স্বর্ণের বারসহ আব্দুল হালিম (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার ভোর চারটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার মানিকপুর এলাকা থেকে আটক করা হয়।
আটক আব্দুল হালিম মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার সিংগাইর চর গ্রামের আব্দুল লতিফের ছেলে। জব্দ করা স্বর্ণের দাম কমপক্ষে ২১ লাখ টাকা বলে জানা গেছে।
বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, সোমবার ভোরে পুলিশের একটি টিম মানিকপুর এলাকায় তল্লাশী অভিযান চালাচ্ছিল। এ সময় ঢাকা থেকে রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলসের একটি বাসের যাত্রী আব্দুল হালিমের দেহ তল্লাশী করে স্বর্ণের বারটি পাওয়া যায়।
এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।


প্রকাশিত: October 25, 2022 | সময়: 6:33 am | সুমন শেখ

আরও খবর