সর্বশেষ সংবাদ :

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে ধরপাকড়, মিথ্যা মামলা, গ্রেপ্তার, পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের সোনার মোড়ে জেলা বিএনপির ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

 

 

সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সিনিয়ার যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, সদস্য সচিব রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মবিনুর রহমান মিয়া, জেলা মহিলা দলের সভাপতি সিদ্দিকা সিরাজুম মনিরা, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবাইয়েদ পাঠান, ভোলাহাট বিএনপির আহ্বায়ক ইয়াজদানী জজ, ভোলাহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপির নেত্রী শাহনাজ খাতুন, জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন প্রমুখ।

 

সমাবেশে বক্তারা সরকারের কঠোর সমালোচনা করে র্নিদলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবী জানান। এছাড়াও আগামী ডিসেম্বর মাসে রাজশাহী বিভাগীয় বিএনপির সমাবেশে, এ জেলা থেকে ৬০ হাজার বিএনপির নেতাকর্মীদের নিয়ে ওই সমাবেশে যোগ দেয়ার কথাও বলেন তারা।

 

 

 

 

সানশাইন/তৈয়ব


প্রকাশিত: October 20, 2022 | সময়: 8:40 pm | Daily Sunshine